সরেজমিন নিউজ

নৌকাডুবির পর ৩২ ঘণ্টার অপেক্ষা, সৈকতে ভেসে উঠল আলবার্ট

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের (১৬) লাশ ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরারটেকের কুতুববাজার সৈকতে লাশটি ভেসে আসে।

স্থানীয় লোকজন সৈকতে লাশ ভেসে আসতে দেখে পুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলোকে খবর দেন। পরে লাইফগার্ড, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি আলবার্টের বলে শনাক্ত করে। এরপর তাঁর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলবার্টের মরদেহ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ময়নাতদন্ত করা হবে কি না এবং মরদেহ নিউজিল্যান্ডে নেওয়া না হলে পরবর্তী ব্যবস্থা কী হবে—এসব বিষয়ে পরিবারের সদস্য ও দূতাবাসের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

পুলিশ ও লাইফগার্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার পৌরসভার নাজিরারটেক উপকূল থেকে ‘আইল্যান্ড গার্ল’ নামের একটি নৌযানে করে সমুদ্রে যান নিউজিল্যান্ডের নাগরিক এডওয়ার্ড (৭৪)। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী বেলা (৩৬) এবং দুই ছেলে আলবার্ট (১৬) ও রালফ (১৩)।

দুটি কাঠের নৌকা জোড়া দিয়ে তৈরি করা হয়েছিল নৌযানটি। নাজিরারটেক উপকূল থেকে প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর সেটি মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের কাছে বড় ঢেউয়ের কবলে পড়ে।

প্রবল ঢেউয়ের ধাক্কায় নৌকাটি বিচ্ছিন্ন হয়ে উল্টে যায় এবং পরে পানিতে ডুবে যায়। এ সময় আশপাশে থাকা মাছ ধরার নৌকার জেলেরা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত সেখানে এগিয়ে আসেন।

জেলেদের সহায়তায় এডওয়ার্ড, বেলা ও রালফকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আলবার্টের কোনো সন্ধান পাওয়া যায়নি।

আলবার্ট নিখোঁজ হওয়ার পরপরই তাঁর সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়। কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা সাগরে তল্লাশি চালান। স্থানীয় জেলে ও লাইফগার্ড সদস্যরাও অনুসন্ধানে যুক্ত হন।

অবশেষে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নাজিরারটেকের কুতুববাজার সৈকতে একটি মরদেহ ভেসে আসার খবর পাওয়া যায়। খবর পেয়ে উদ্ধারকারী সংস্থার সদস্য ও পুলিশ সেখানে পৌঁছান।

পরে মরদেহটি নিখোঁজ আলবার্টের বলে শনাক্ত করা হয়।

মরদেহটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে সৈকতে স্থানীয় মানুষের ভিড় জমে যায়। দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকা কিশোরটির সন্ধান পাওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নৌকাডুবির পর ৩২ ঘণ্টার অপেক্ষা, সৈকতে ভেসে উঠল আলবার্ট

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত