গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দেউলিয়াবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে দেউলিয়াবাড়ি এলাকার একটি ঝুটের গোডাউন থেকে ধোঁয়া ও আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে তাঁরা আগুন লাগার খবর পান। এরপর পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি এর কারণ অনুসন্ধানেও কাজ চলছে।
অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
.png)
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন