সরেজমিন নিউজ

সাজাভোগ শেষে তামাবিল সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ৬ জন বাংলাদেশি নাগরিক। বুধবার (২৬ আগস্ট) বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী ও ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে তাদের বিজিবি এবং বাংলাদেশ পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

​তামাবিল ইমিগ্রেশন পুলিশ জানায়, বিভিন্ন সময়ে সিলেট, সুনামগঞ্জ ও জামালপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হন তারা। পরবর্তীতে আদালতের নির্দেশে তাদের মেঘালয় রাজ্যের শিলং ও তুরা কারাগারে পাঠানো হয়।

​কারাদণ্ড শেষ হওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি ধাপগুলো সম্পন্ন করে ভারতীয় কর্তৃপক্ষ তাদের ফেরত দেওয়ার উদ্যোগ নেয়। হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর স্বজনদের জিম্মায় তাদের হস্তান্তর করা হয়েছে।

​ফেরত আসা ব্যক্তিরা হলেন—ঢাকার সাকিব (২৩), সুনামগঞ্জের আলিম উদ্দিন (২৯), নারায়ণগঞ্জের এমদাদুল হক (৪৩), চাঁপাইনবাবগঞ্জের মামলত হোসেন (৩৪), এবং রাজশাহীর তফিজুল ইসলাম (৪৭) ও রিহাম (১৯)।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সাজাভোগ শেষে তামাবিল সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ৬ জন বাংলাদেশি নাগরিক। বুধবার (২৬ আগস্ট) বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী ও ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে তাদের বিজিবি এবং বাংলাদেশ পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

​তামাবিল ইমিগ্রেশন পুলিশ জানায়, বিভিন্ন সময়ে সিলেট, সুনামগঞ্জ ও জামালপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হন তারা। পরবর্তীতে আদালতের নির্দেশে তাদের মেঘালয় রাজ্যের শিলং ও তুরা কারাগারে পাঠানো হয়।

​কারাদণ্ড শেষ হওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি ধাপগুলো সম্পন্ন করে ভারতীয় কর্তৃপক্ষ তাদের ফেরত দেওয়ার উদ্যোগ নেয়। হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর স্বজনদের জিম্মায় তাদের হস্তান্তর করা হয়েছে।

​ফেরত আসা ব্যক্তিরা হলেন—ঢাকার সাকিব (২৩), সুনামগঞ্জের আলিম উদ্দিন (২৯), নারায়ণগঞ্জের এমদাদুল হক (৪৩), চাঁপাইনবাবগঞ্জের মামলত হোসেন (৩৪), এবং রাজশাহীর তফিজুল ইসলাম (৪৭) ও রিহাম (১৯)।

সরেজমিন নিউজ

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত