সরেজমিন নিউজ

সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সতর্কতা, স্বাধীনভাবে কাজ করলে বড় জরিমানা ও জেল

বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব। বৈধ ওয়ার্ক পারমিটের আওতার বাইরে গিয়ে নিজ উদ্যোগে বা অনুমোদনহীনভাবে কাজ করলে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ কর্মসংস্থান বন্ধ করতেই এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, কোনো প্রবাসী নিজের ওয়ার্ক পারমিটে অনুমোদিত কাজ বা নিয়োগকর্তার বাইরে গিয়ে স্বাধীনভাবে কাজ করলে সেটিকে আইন লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে সৌদিতে অবস্থানরত বিদেশি কর্মীদের আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

অপরাধের পুনরাবৃত্তির সঙ্গে সঙ্গে শাস্তির মাত্রাও বাড়বে। প্রথমবার নিয়ম ভাঙলে সর্বোচ্চ ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ লাখ ২৮ হাজার টাকা।

দ্বিতীয়বার একই ধরনের অপরাধ করলে জরিমানা বাড়িয়ে ২৫ হাজার রিয়াল করা হবে। এর সঙ্গে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ডের বিধানও রয়েছে।

তৃতীয়বার বা তার পরও একই অপরাধ করলে শাস্তি আরও কঠোর হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং সৌদি আরব থেকে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হতে পারে। বাংলাদেশি মুদ্রায় ৫০ হাজার রিয়ালের পরিমাণ প্রায় ১৬ লাখ ৪১ হাজার টাকা।

শুধু প্রবাসী কর্মীরাই নয়, অনুমোদনহীনভাবে বিদেশি কর্মীদের কাজের সুযোগ করে দেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানও শাস্তির আওতায় আসবে। অবৈধ কর্মী নিয়োগ, তাদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে লুকিয়ে রাখার ক্ষেত্রেও পৃথক শাস্তির বিধান রয়েছে।

এসব অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানা এবং ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এক লাখ রিয়ালের মূল্য প্রায় ৩২ লাখ ৮৩ হাজার টাকা।

সৌদি কর্তৃপক্ষের এই পদক্ষেপের ফলে দেশটিতে কর্মরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের প্রবাসীদের বৈধ কর্মসংস্থানের শর্ত মেনে চলার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে নির্ধারিত নিয়োগকর্তা বা ওয়ার্ক পারমিটের বাইরে অতিরিক্ত বা স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সতর্কতা, স্বাধীনভাবে কাজ করলে বড় জরিমানা ও জেল

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত