সরেজমিন নিউজ

চট্টগ্রাম বিমানবন্দরে ১৮০২ কার্টন সিগারেট ও আইফোন জব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে সিগারেট ও আইফোন জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত তিন যাত্রীর কাছ থেকে ৭৮২ কার্টন সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করেছে কাস্টমস। একই সঙ্গে বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এসব পণ্য জব্দ করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য পাওয়া যায়।

আটক তিন যাত্রীর মধ্যে মঈনুল আবদিন ও আব্দুল মান্নানের বাড়ি ফেনীর ছাগলনাইয়া এলাকায়। অপর যাত্রী নুরুল আলম রিয়াদের বাড়ি ফেনী সদর এলাকায়।

কাস্টমসের হিসাব অনুযায়ী, জব্দ ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেটের আনুমানিক মূল্য ৩৬ লাখ ৪ হাজার টাকা। ১৩টি আইফোনের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৪ হাজার টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, যাত্রীদের কাছ থেকে আটক পণ্য ডিটেনশন মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে জব্দ করা হয়েছে। এসব পণ্য চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক তিন যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে ১৮০২ কার্টন সিগারেট ও আইফোন জব্দ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত তিন যাত্রীর কাছ থেকে ৭৮২ কার্টন সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করেছে কাস্টমস। একই সঙ্গে বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এসব পণ্য জব্দ করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য পাওয়া যায়।

আটক তিন যাত্রীর মধ্যে মঈনুল আবদিন ও আব্দুল মান্নানের বাড়ি ফেনীর ছাগলনাইয়া এলাকায়। অপর যাত্রী নুরুল আলম রিয়াদের বাড়ি ফেনী সদর এলাকায়।

কাস্টমসের হিসাব অনুযায়ী, জব্দ ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেটের আনুমানিক মূল্য ৩৬ লাখ ৪ হাজার টাকা। ১৩টি আইফোনের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৪ হাজার টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, যাত্রীদের কাছ থেকে আটক পণ্য ডিটেনশন মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে জব্দ করা হয়েছে। এসব পণ্য চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক তিন যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।

সরেজমিন নিউজ

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত