সরেজমিন নিউজ

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ভোটের লড়াই: সুদীর্ঘ ৩৫ বছর পর অনন্য ঘটনার সাক্ষী যাচ্ছে জাতীয় সংসদ

সুদীর্ঘ ৩৫ বছর পর আবারও ভোটগ্রহণের মাধ্যমে নির্ধারিত হতে যাচ্ছে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান। দেশের ২২তম রাষ্ট্রপতির পদত্যাগের পর শূন্য পদে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ নিশ্চিত করেছেন যে, প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত শেষ দিনে কোনো প্রার্থীই তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে এই নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে থাকছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

ইসি ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যে ২০ জন নির্বাচনি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

ইসি সচিব জানান, এবার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সাদার ওপর কালো প্রিন্টের বিশেষ নকশার ব্যালট পেপার চূড়ান্ত করা হয়েছে, যা নির্বাচনের দিন সরাসরি কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। ভোটগ্রহণ শেষে দ্রুততম সময়ের মধ্যে প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

আইনগত ও সাংবিধানিক প্রক্রিয়ায় জাতীয় সংসদ ভবনেই এই ভোটাভুটি অনুষ্ঠিত হবে। বর্তমানে ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন (আদালতের আদেশে প্রার্থীতা বাতিল হওয়ায় চট্টগ্রাম-৪ আসনটি বর্তমানে শূন্য রয়েছে)। ভোটগ্রহণ ও গণনার কাজ শেষ হলে জাতীয় সংসদ কক্ষেই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল প্রকাশ করবেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি কর্মকর্তা।

গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করার পর ৬ আগস্ট শূন্য পদের জন্য নির্বাচনের তপশিল ঘোষণা করে ইসি। এর আগে এই তপশিল স্থগিত চেয়ে দায়ের করা একটি রিট আবেদনও আদালত খারিজ করে দেন। একক প্রার্থী না থাকায় ১৯৯১ সালের পর এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হতে যাচ্ছেন, যা ঘিরে দেশজুড়ে ব্যাপক রাজনৈতিক কৌতুহলের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ভোটের লড়াই: সুদীর্ঘ ৩৫ বছর পর অনন্য ঘটনার সাক্ষী যাচ্ছে জাতীয় সংসদ

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত