সরেজমিন নিউজ

অর্থ পাচারের অভিযোগ, চিফ হুইপের দাবি ৩০ লাখ কোটি

বিগত সরকারের সময়ে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তাঁর ভাষ্য, আগের সরকারের সময় অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে তারেক রহমান কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত বাংলাদেশ ম্যাজিক ফেস্টিভ্যাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চিফ হুইপ।

মো. নূরুল ইসলাম দাবি করেন, বিগত সরকারের সময়ে দেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। তাঁর অভিযোগ, সরকারের কয়েকজন মন্ত্রী ও প্রভাবশালী ব্যক্তি বিপুল পরিমাণ সম্পদ ও অর্থের মালিক হয়েছেন।

তিনি বলেন, বিগত সরকারের একজন মন্ত্রী বিদেশে ৩৫৬টি বাড়ি করেছেন বলে অভিযোগ রয়েছে। আরেকজনের বিরুদ্ধে দুই লাখ কোটি টাকা লুটের অভিযোগ রয়েছে। বিদ্যুৎ খাতেও বিপুল পরিমাণ অর্থ লুটপাটের অভিযোগ তুলে তিনি বলেন, সেখানে লক্ষাধিক কোটি টাকা আত্মসাতের পর সংশ্লিষ্টদের সুরক্ষা দেওয়া হয়েছে।

চিফ হুইপ বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি এখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় অর্থনীতিকে পুনরুদ্ধার করে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা বড় চ্যালেঞ্জ।

তিনি দাবি করেন, ভঙ্গুর অর্থনীতিকে পুনরায় সচল করতে তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন। একই সঙ্গে তাঁর জীবনযাপন ও ব্যক্তিগত আচরণকে উদাহরণ হিসেবে তুলে ধরেন নূরুল ইসলাম।

চিফ হুইপ বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে জনগণকে ধৈর্য ধরতে হবে। অনর্থক সমালোচনা না করে সরকারের কার্যক্রমে সহযোগিতা করা প্রয়োজন। তাঁর মতে, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত যাদুশিল্পী সংস্থার সভাপতি মিনহাজুর রহমান যুবরাজ।

এ সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার নুর আজিজুর রহমান এবং ম্যাজিক আইকন আলী রাজ বক্তব্য দেন। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

অর্থ পাচারের অভিযোগ, চিফ হুইপের দাবি ৩০ লাখ কোটি

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত