রাজধানীতে নারী যাত্রীদের সুগম ও নিরাপদ যাতায়াত নিশ্চিতের লক্ষ্যে সদ্যই পথে নেমেছিল বিআরটিসির বিশেষায়িত ‘পিংক বাস’। তবে যাত্রার শুভসূচনার দিনেই সড়ক বিশৃঙ্খলার তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে বিশেষ এই পরিবহন সেবাটিকে।
মঙ্গলবার বনানী পেরিয়ে এমইএস সংলগ্ন সড়কে চলাচলের সময় ‘বলাকা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস সজোড়ে ধাক্কা দেয় সদ্য চালু হওয়া গোলাপি রঙের বাসটিকে। এতে পিংক বাসটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পরপরই দ্রুত ব্যবস্থা নেয় দায়িত্বরত ট্রাফিক পুলিশ। বেপরোয়া গতির কারণে অভিযুক্ত বলাকা পরিবহনের বাসটিকে তাৎক্ষণিকভাবে জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি বাস কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয় বলে গুলশান ট্রাফিক বিভাগ সূত্রে নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, নারী যাত্রীদের যাতায়াত স্বাচ্ছন্দ্যময় করতে চালক ও কন্ডাক্টর হিসেবে নারীদের রেখেই বিআরটিসির এই বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু করা হয়। দেশের বিভিন্ন স্থানে মোট ১৪টি বাসের মাধ্যমে এই সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে পথচলার একেবারে প্রথম প্রহরেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা নিয়ে প্রশ্ন উঠেছে।
.png)
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন