ফুটবল অঙ্গনে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে নতুন এক জল্পনা—ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গোলডটকম এবং তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে এই গুঞ্জন এখন তুঙ্গে। তবে সাবেক এই ব্রাজিলিয়ান ফুটবল তারকার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভক্তদের মাঝে।
তুর্কি সংবাদমাধ্যম 'খাবেরলার'-এর বরাতে জানা যায়, ব্রাজিলের প্রভাবশালী ইসলামি ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার মাধ্যমে প্রায় মাসখানেক আগে কালেমা পাঠ করে ইসলামে দীক্ষিত হন ৫৩ বছর বয়সী এই তারকা। দীর্ঘদিনের যোগাযোগের ধারাবাহিকতায় ব্রাজিলে শেখ হামাদার সঙ্গে সাক্ষাৎকালেই কার্লোস ইসলাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন বলে খবরে দাবি করা হচ্ছে।
এই আলোচনার সূত্রপাত ঘটে মূলত তুরস্কের ক্ষমতাসীন দলের আইনপ্রণেতা আলী শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে। সম্প্রতি ব্রাজিল সফরকালে শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাৎ করেন এই সংসদ সদস্য। পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, শেখ হামাদ নিজেই তাকে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। ওই তথ্যের ওপর ভিত্তি করেই তিনি সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকাকে শুভকামনা ও অভিনন্দন জানান।
গুঞ্জনের পালে বাড়তি হাওয়া যোগ করেছে সম্প্রতি প্রকাশিত কার্লোসের বিয়ের ছবি। জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে মরোক্কান বংশোদ্ভূত স্প্যানিশ তরুণী সুহাইলা এল তাহিরির সঙ্গে তার সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। পরবর্তীতে গত ২৫ জুলাই এক ঘরোয়া আয়োজনের মাধ্যমে এই যুগলের বিবাহ সম্পন্ন হয়। সম্প্রতি তাদের সেই বিয়ের ছবি সামাজিক মাধ্যমে নতুন করে ছড়াতে শুরু করলে বিষয়টি নিয়ে সাধারণ ভক্তদের কৌতূহল আরও বাড়ে।
বিশ্ব ফুটবলের ইতিহাসে সেরা লেফট-ব্যাকদের একজন হিসেবে বিবেচিত রবার্তো কার্লোস ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে যেমন অনন্য উচ্চতায় পৌঁছেছেন, তেমনই পরবর্তীতে খেলেছেন তুর্কি ক্লাব ফেনারবাচেতেও। তবে ধর্ম পরিবর্তনের এই সংবাদের পেছনের পুরো সত্যতা জানতে এখন কার্লোসের নিজের মুখ থেকে আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় প্রহর গুনছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার কোটি ভক্ত।
.png)
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন