মক্কা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যুক্ত হওয়ার আলোচনা নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের এ-সংক্রান্ত সব ঘটনাপ্রবাহ ভারত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে ভারতের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয় হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রণধীর জয়সওয়াল।
ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহের বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এর আগে চুক্তিটিতে যুক্ত হওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন। পরে গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও মক্কা চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখার কথা বলেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ তুলে ওই সাংবাদিক জানতে চান, এ বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি কী।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা সব ঘটনার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছি। বিশেষ করে তা যদি ভারতের নিরাপত্তাসংক্রান্ত বিষয় হয়।’ তিনি আরও বলেন, ভারতের নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজন অনুযায়ী সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে।
এর আগে মক্কা চুক্তি প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছিলেন, চুক্তিটিকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। তবে এতে বাংলাদেশ যোগ দেবে কি না, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। চুক্তির সদস্যদের আগ্রহ ও বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে তাঁদের অবস্থানের ওপর বিষয়টি নির্ভর করবে বলেও জানিয়েছিলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছিলেন, চুক্তিটি যদি বৃহত্তর পরিসরে বিস্তৃত হয়, তাহলে এটি মুসলিম বিশ্বের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে বিবেচিত হতে পারে। তাঁর মতে, বিষয়টি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় অন্য কারও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
ভারতের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলার বিষয়েও প্রশ্ন ওঠে। এক সাংবাদিক সাম্প্রতিক সময়ে দুটি পরিবারের ওপর হামলা ও পরিবারের সদস্যদের নিহত হওয়ার ঘটনা তুলে ধরে জানতে চান, এ পরিস্থিতি ভারতের জন্য উদ্বেগের কি না।
জবাবে রণধীর জয়সওয়াল বাংলাদেশের সরকারের বিরুদ্ধে সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করা সংশ্লিষ্ট সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যে মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশের সম্ভাব্য অবস্থানকে সরাসরি সমর্থন বা বিরোধিতা করার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ভারতের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা স্পষ্ট করেছেন তিনি।
.png)
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন