সরেজমিন নিউজ

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: এমপিদের ভোটদানে ইসির ৯ নির্দেশনা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদের সদস্যদের ভোট প্রদানের জন্য ৯ দফা সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে প্রকাশিত ‘রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬’ শীর্ষক এই নির্দেশনায় ভোটদানের সময়সূচি, ব্যালট সংগ্রহ ও তা জমা দেওয়ার পূর্ণাঙ্গ বিধিবিধান তুলে ধরা হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, সংসদ সদস্যদের জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক সরবরাহকৃত বৈধ পরিচয়পত্র সঙ্গে রেখে নির্ধারিত কক্ষে প্রবেশ করতে হবে। সেখানে আসন গ্রহণের পর সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নিজ নাম ও নির্বাচনী নম্বর সংবলিত ব্যালট সংগ্রহ করে পছন্দের প্রার্থীর অনুকূলে ভোটপ্রদান সম্পন্ন করতে হবে। ব্যালটটি নির্দিষ্ট ব্যালট বাক্সে ফেলার আগে ভোটারকে তাতে নিজের পূর্ণ নাম উল্লেখ করতে হবে। কোনো কারণে ব্যালট ফর্মে ভুল হলে বাক্সে ফেলার পূর্বেই দায়িত্বরত কর্মকর্তার কাছে তা জমা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে নির্দেশনায় বলা হয়েছে যে সংসদ কক্ষে অবস্থানকালে কোনো ধরনের নির্বাচনী প্রচারণামূলক বক্তব্য বা প্রস্তাব উত্থাপন করা যাবে না। ভোটদানপ্রক্রিয়া চলাকালীন কোনো রাজনৈতিক বা কৌশলগত জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট সদস্যদের প্রধান হুইপ ও বিরোধীদলীয় প্রধান হুইপের সঙ্গে পরামর্শ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও নিয়মমাফিক ভোটগ্রহণ নিশ্চিত করতেই মূলত এই নির্দেশাবলি জারি করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: এমপিদের ভোটদানে ইসির ৯ নির্দেশনা

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদের সদস্যদের ভোট প্রদানের জন্য ৯ দফা সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে প্রকাশিত ‘রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬’ শীর্ষক এই নির্দেশনায় ভোটদানের সময়সূচি, ব্যালট সংগ্রহ ও তা জমা দেওয়ার পূর্ণাঙ্গ বিধিবিধান তুলে ধরা হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, সংসদ সদস্যদের জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক সরবরাহকৃত বৈধ পরিচয়পত্র সঙ্গে রেখে নির্ধারিত কক্ষে প্রবেশ করতে হবে। সেখানে আসন গ্রহণের পর সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নিজ নাম ও নির্বাচনী নম্বর সংবলিত ব্যালট সংগ্রহ করে পছন্দের প্রার্থীর অনুকূলে ভোটপ্রদান সম্পন্ন করতে হবে। ব্যালটটি নির্দিষ্ট ব্যালট বাক্সে ফেলার আগে ভোটারকে তাতে নিজের পূর্ণ নাম উল্লেখ করতে হবে। কোনো কারণে ব্যালট ফর্মে ভুল হলে বাক্সে ফেলার পূর্বেই দায়িত্বরত কর্মকর্তার কাছে তা জমা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে নির্দেশনায় বলা হয়েছে যে সংসদ কক্ষে অবস্থানকালে কোনো ধরনের নির্বাচনী প্রচারণামূলক বক্তব্য বা প্রস্তাব উত্থাপন করা যাবে না। ভোটদানপ্রক্রিয়া চলাকালীন কোনো রাজনৈতিক বা কৌশলগত জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট সদস্যদের প্রধান হুইপ ও বিরোধীদলীয় প্রধান হুইপের সঙ্গে পরামর্শ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও নিয়মমাফিক ভোটগ্রহণ নিশ্চিত করতেই মূলত এই নির্দেশাবলি জারি করা হয়েছে।

সরেজমিন নিউজ

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত