সরেজমিন নিউজ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল : শপথ নেবেন আজ

 রাষ্ট্রপতি মির্জা ফখরুল : শপথ নেবেন আজ

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও দলীয় মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১৬৭ ভোট বেশি পেয়ে জয় পান তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

ভোট শেষে পাওয়া ফলাফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে পড়েছে ২৫৫ ভোট। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ১৬৭।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকায় মোট ৩৪৯ জন সংসদ সদস্যের নাম ছিল। এর মধ্যে ৩৪৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিভিন্ন কারণে ছয়জন এমপি ভোট দিতে পারেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন।

ভোটের ফল প্রকাশের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে নির্বাচিত রাষ্ট্রপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারার বিধান অনুযায়ী নির্বাচনি কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২ (৬) অনুসারেই এ ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে মির্জা ফখরুলের পিতার নাম মির্জা রুহুল আমিন এবং তার ঠিকানা ঠাকুরগাঁওয়ের কালিবাড়ী হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের জন্য বঙ্গভবনে প্রস্তুতি নেওয়া হয়েছে। জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল : শপথ নেবেন আজ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত