সরেজমিন নিউজ

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৯৮ গ্রেপ্তার, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত ও বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৪৭টি মামলা করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন মিরপুর বিভাগের ১৩১ জন। এ ছাড়া ওয়ারী বিভাগ থেকে ৯১ জন, উত্তরা থেকে ৫৯ জন, তেজগাঁও থেকে ৫১ জন, মতিঝিল থেকে ৪৮ জন, গুলশান থেকে ৪৫ জন, রমনা থেকে ৩৬ জন, লালবাগ থেকে ৩১ জন, গোয়েন্দা বিভাগ থেকে চারজন এবং সিটিটিসি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় পুলিশ বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দুটি দেশীয় তৈরি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ এবং চারটি চার্জারে থাকা চায়না রাইফেলের ৩৯ রাউন্ড গুলি।

এ ছাড়া অভিযানে ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা, এক কেজি ১৫০ গ্রাম গাঁজা এবং ৭০ বোতল স্কাফ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি চাকু, একটি কাঁচি ও একটি ব্লেডের অংশবিশেষও জব্দ করা হয়।

পুলিশ আরও উদ্ধার করেছে পাঁচটি মোবাইল ফোন, নগদ ৪ লাখ ৯৯ হাজার ৮৭০ টাকা, একটি হাতঘড়ি ও ১৫৬ পিস তাস। অভিযানে একটি ট্রাক, একটি মোটরসাইকেল এবং একটি সিপিইউও জব্দ করা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকায় পরিচালিত অভিযানে এসব অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৯৮ গ্রেপ্তার, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত