সরেজমিন নিউজ

শপথের পর হেয়ার রোডের বাসভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম সরকারি কর্মসূচি শেষ করে শনিবার দুপুরে হেয়ার রোডের সরকারি বাসভবনে ফিরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও সকাল থেকেই রাষ্ট্রপতি হিসেবে ব্যস্ত সময় কাটান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান তিনি।

সেখানে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর হেয়ার রোডে অবস্থিত সরকারি বাসভবনের উদ্দেশে রওনা দেন নতুন রাষ্ট্রপতি। দুপুর ১২টা বাজার কয়েক মিনিট আগে তাকে বাসভবনে প্রবেশ করতে দেখা যায়।

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে হেয়ার রোডের সরকারি বাসভবনের আশপাশে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতা দেখা গেছে।

নিরাপত্তার দায়িত্বে রয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর সদস্যরাও।

বাসভবনের প্রধান প্রবেশপথে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। বিপরীত পাশের ফুটপাতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। অন্যদিকে বাসভবনের ভেতরের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন এসএসএফ ও পিজিআরের সদস্যরা। রাষ্ট্রপতির কার্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারাও সেখানে দায়িত্বে রয়েছেন।

তবে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের কেউই এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব নেওয়ার পর বর্তমানে হেয়ার রোডের সরকারি বাসভবনেই অবস্থান করছেন তিনি। আগামীকাল রোববার রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে ওঠার কথা রয়েছে তার।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় দীর্ঘ ৩৫ বছর পর এবার ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

নির্বাচন কমিশনের হিসাবে, জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য ভোটার থাকলেও ভোট দেন ৩৪৩ জন।

ভোটের ফলাফলে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ১৬৭ ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হওয়ার একদিন পরই রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। এরপর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হলো রাষ্ট্রপতি হিসেবে তার প্রথম সরকারি কর্মসূচি।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

শপথের পর হেয়ার রোডের বাসভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত