সরেজমিন নিউজ

দেশের সমস্যা সমাধানে বড় পরিকল্পনাঃ বললেন স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

দেশের বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে সরকার অবগত রয়েছে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, এসব সংকট কাটিয়ে বাংলাদেশকে আরও গতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধারের ওপরও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

শনিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত মন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা, উন্নয়নকে এগিয়ে নেওয়া এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করবে।

দেশের রাজনৈতিক ইতিহাস প্রসঙ্গে মঈন খান বলেন, বিভিন্ন সংকটময় সময়ে বাংলাদেশের রাজনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।

তিনি বলেন, স্বাধীনতার সময় দেশের মানুষ যখন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। দেশের ইতিহাসের এসব অধ্যায় তরুণদের জানানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা বিভিন্ন সময়ে বাধাগ্রস্ত হয়েছে। তবে বিএনপি বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন ও রাজনৈতিক উদ্যোগ নিয়েছে।

মঈন খান বলেন, ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের নেতৃত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি রাজপথের আন্দোলনে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং ১৯৯১ সালের নির্বাচনে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

তিনি বলেন, সেই ধারাবাহিকতায় ২০২৬ সালে তারেক রহমান দেশের দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।

এ সময় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

দেশের সমস্যা সমাধানে বড় পরিকল্পনাঃ বললেন স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত