সরেজমিন নিউজ

কুরআন শেখা, বোঝা ও মানা—মুক্তির পথ নিয়ে যা বললেন ডা. শফিকুর রহমান

কুরআনের জ্ঞান অর্জন ও তা জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, শুধু মুখে ইসলামের কথা বললেই দাওয়াতের উদ্দেশ্য পূরণ হয় না; কুরআন-সুন্নাহর জ্ঞান অর্জনের পাশাপাশি ব্যক্তিজীবনের প্রতিটি ক্ষেত্রে তার শিক্ষা অনুসরণ করতে হবে।

শনিবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে দিনব্যাপী তা’লীমুল কুরআন বিভাগের জেলা ও মহানগরী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কুরআনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হলে আগে এর সঠিক জ্ঞান অর্জন প্রয়োজন। অন্যদিকে মানুষকে ইসলামের পথে আহ্বান করতে হলে নিজের জীবনেও সেই আদর্শের প্রতিফলন ঘটাতে হবে। সংকীর্ণ চিন্তার বাইরে গিয়ে মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আল্লাহ তায়ালা মানবজাতির পথনির্দেশের জন্য নবী-রাসুলদের নির্বাচন করেছেন এবং তাঁদের কাছে কিতাব নাজিল করেছেন। নবী-রাসুলরা সেই কিতাবের নির্দেশনা অনুসরণ করেই মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন।

জামায়াত আমিরের বক্তব্য অনুযায়ী, মানুষ যখন আল্লাহর বিধান অনুসরণ করেছে, তখন তারা সমাজ ও রাষ্ট্রে সম্মান ও শান্তি পেয়েছে। আর যখন সেই নির্দেশনা থেকে দূরে সরে গেছে, তখন বিভিন্ন সংকট ও দুর্ভোগ তাদের ওপর নেমে এসেছে।

তিনি পবিত্র কুরআন অর্থসহ শুদ্ধভাবে পড়া ও বোঝার ওপর গুরুত্ব দিয়ে বলেন, কেবল তিলাওয়াত করাই যথেষ্ট নয়; কুরআনের বক্তব্য অনুধাবন করে তা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাঁর মতে, কুরআন শেখা, বোঝা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করাই মানুষের কল্যাণ ও মুক্তির পথ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। এ ছাড়া বিষয়ভিত্তিক আলোচনা করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ এবং তা’লীমুল কুরআন বিভাগের প্রধান উস্তাদ মাওলানা আবদুর রহিম।

কেন্দ্রীয় তা’লীমুল কুরআন বিভাগের সেক্রেটারি ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আবুল কালাম পাটওয়ারী। অনুষ্ঠানে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

কুরআন শেখা, বোঝা ও মানা—মুক্তির পথ নিয়ে যা বললেন ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত