কিশোরগঞ্জে একটি কথিত গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা শাখার সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার কামালসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে সদর উপজেলার যশোদল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে সদর মডেল থানা পুলিশ।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখর রঞ্জন পাল জানান, যশোদল এলাকায় কয়েকজনকে নিয়ে বৈঠক করার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আনোয়ার কামালসহ পাঁচজনকে আটক করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগেও আনোয়ার কামালকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। বৈষম্যবিরোধী মিছিলে হামলার অভিযোগে করা ওই মামলায় ২০২৪ সালের ২১ নভেম্বর সদর উপজেলার বগাদিয়া এলাকায় তাঁর নিজস্ব মৎস্য খামার থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে।
পরে কিছুদিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান।
বর্তমানে যশোদল এলাকা থেকে আটক পাঁচজনকে ঘিরে পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
.png)
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন