সরেজমিন নিউজ

২৪ ঘণ্টায় ৫৩ মামলা, বিপুল পরিমাণ ইয়াবা-গাঁজাসহ অস্ত্র উদ্ধার

রাজধানীতে রাতভর অভিযান, ৫০১ জন গ্রেপ্তার; মিলল অস্ত্র-মাদক

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় ৫৩টি মামলা দায়েরের তথ্য জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মতিঝিল বিভাগে ৭৫ জন, ওয়ারী বিভাগে ৭২ জন, উত্তরা বিভাগে ৭০ জন, তেজগাঁও বিভাগে ৫৩ জন, গুলশান বিভাগে ৪২ জন, রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ২৩ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় বিভিন্ন ধরনের অস্ত্র, মাদক ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি।

এ ছাড়া অভিযানে ৩২ হাজার ১৬১টি ইয়াবা, ২০ কেজি ৭১১ গ্রাম গাঁজা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পুলিশের অভিযানে ১৭টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার এবং একটি সিএনজিও জব্দ করা হয়েছে। একই অভিযানে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে রাতভর অভিযান, ৫০১ জন গ্রেপ্তার; মিলল অস্ত্র-মাদক

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় ৫৩টি মামলা দায়েরের তথ্য জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মতিঝিল বিভাগে ৭৫ জন, ওয়ারী বিভাগে ৭২ জন, উত্তরা বিভাগে ৭০ জন, তেজগাঁও বিভাগে ৫৩ জন, গুলশান বিভাগে ৪২ জন, রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ২৩ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় বিভিন্ন ধরনের অস্ত্র, মাদক ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি।

এ ছাড়া অভিযানে ৩২ হাজার ১৬১টি ইয়াবা, ২০ কেজি ৭১১ গ্রাম গাঁজা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পুলিশের অভিযানে ১৭টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার এবং একটি সিএনজিও জব্দ করা হয়েছে। একই অভিযানে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সরেজমিন নিউজ

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত