সরেজমিন নিউজ

নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসির সঙ্গে আগামী সপ্তাহে বৈঠক

চলতি অর্থবছরেই ৫ ধরনের স্থানীয় সরকার নির্বাচন, বরাদ্দ ৬ হাজার কোটি টাকা

চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন আয়োজনের জন্য বাজেটে প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেলে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা করবে মন্ত্রণালয়। তবে নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের।

প্রতিমন্ত্রী জানান, ইসির সঙ্গে আলোচনা শেষ হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে।

বৈঠকে বাংলাদেশের পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ডেনমার্ক সহযোগিতা করতে আগ্রহী।

সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজ সম্পন্ন করতে ডেনমার্ক আর্থিক সহায়তা দেবে। প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে দেশটি প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা করবে।

এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা অনুদান হিসেবে দেওয়ার কথা রয়েছে। বাকি প্রায় ৩ হাজার কোটি টাকা সরকারকে আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদি এই অর্থায়ন সরকারের ওপর বড় ধরনের চাপ তৈরি করবে না।

প্রকল্পটি বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে প্রতিদিন প্রায় ৯৫ কোটি লিটার পানি শোধনের সক্ষমতা তৈরি হবে বলে জানান তিনি।

এ ছাড়া রোহিঙ্গাদের সহায়তার জন্য ডেনমার্ক প্রায় ১০০ কোটি টাকা দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

চলতি অর্থবছরেই ৫ ধরনের স্থানীয় সরকার নির্বাচন, বরাদ্দ ৬ হাজার কোটি টাকা

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত