রাজধানীর চকবাজারে অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মো. নাজমুল হাসান দীপু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চকবাজার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার মডেল থানার হাজী রহিম বক্স এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নাজমুল হাসান দীপুকে আটক করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক বিক্রির মাধ্যমে পাওয়া নগদ ৬ হাজার ৬২০ টাকাও উদ্ধার করা হয়।
ঘটনার পর চকবাজার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্যের উৎস, এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না এবং মাদক সরবরাহের নেটওয়ার্ক সম্পর্কে জানতে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
.png)
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন