সরেজমিন নিউজ

অবশেষে মিটল বিতর্ক: ১৯ আগস্ট কিশোরগঞ্জের স্টেডিয়ামেই কাঁপাবে ‘অ্যাশেজ’ ও নোবেল

নানা বিতর্কের পর অবশেষে চূড়ান্ত প্রশাসনিক অনুমতি মিলেছে কিশোরগঞ্জের বহুল চর্চিত কনসার্টটির। সমস্ত শঙ্কা কাটিয়ে ১৯ আগস্ট সন্ধ্যায় কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামেই আয়োজিত হতে যাচ্ছে এই মেগা কনসার্ট।

​এর আগে কনসার্টটি বন্ধের দাবি জানিয়ে স্থানীয় আলেম-ওলামা ও ইমাম-উলামা পরিষদের পক্ষ থেকে প্রশাসনকে লিখিত স্মারকলিপি প্রদান করা হয়েছিল। অনুষ্ঠান বন্ধের আহ্বান জানিয়ে স্মারকলিপি দেওয়া হলেও সার্বিক পরিবেশ বিবেচনা করে স্থানীয় প্রশাসন আয়োজনের সবুজ সংকেত দেয়।

​ব্যান্ড 'অ্যাশেজ' তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে কিশোরগঞ্জে গান পরিবেশনের বার্তা নিশ্চিত করেছে। আয়োজক সূত্রে জানা গেছে, 'অ্যাশেজ'-এর পাশাপাশি মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন নোবেল ম্যান। তবে পূর্বে একজন নারী শিল্পী থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে তাঁর পারফর্ম করার বিষয়টি বাতিল করা হয়েছে।

​প্রশাসনিক অনুমতি মেলায় স্থানীয় সঙ্গীতপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সুস্থ পরিবেশ বজায় রাখতে আয়োজকরা আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য  প্রশাসনের নিকট আবেদন করেছেন

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

অবশেষে মিটল বিতর্ক: ১৯ আগস্ট কিশোরগঞ্জের স্টেডিয়ামেই কাঁপাবে ‘অ্যাশেজ’ ও নোবেল

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

নানা বিতর্কের পর অবশেষে চূড়ান্ত প্রশাসনিক অনুমতি মিলেছে কিশোরগঞ্জের বহুল চর্চিত কনসার্টটির। সমস্ত শঙ্কা কাটিয়ে ১৯ আগস্ট সন্ধ্যায় কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামেই আয়োজিত হতে যাচ্ছে এই মেগা কনসার্ট।

​এর আগে কনসার্টটি বন্ধের দাবি জানিয়ে স্থানীয় আলেম-ওলামা ও ইমাম-উলামা পরিষদের পক্ষ থেকে প্রশাসনকে লিখিত স্মারকলিপি প্রদান করা হয়েছিল। অনুষ্ঠান বন্ধের আহ্বান জানিয়ে স্মারকলিপি দেওয়া হলেও সার্বিক পরিবেশ বিবেচনা করে স্থানীয় প্রশাসন আয়োজনের সবুজ সংকেত দেয়।

​ব্যান্ড 'অ্যাশেজ' তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে কিশোরগঞ্জে গান পরিবেশনের বার্তা নিশ্চিত করেছে। আয়োজক সূত্রে জানা গেছে, 'অ্যাশেজ'-এর পাশাপাশি মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন নোবেল ম্যান। তবে পূর্বে একজন নারী শিল্পী থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে তাঁর পারফর্ম করার বিষয়টি বাতিল করা হয়েছে।

​প্রশাসনিক অনুমতি মেলায় স্থানীয় সঙ্গীতপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সুস্থ পরিবেশ বজায় রাখতে আয়োজকরা আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য  প্রশাসনের নিকট আবেদন করেছেন

সরেজমিন নিউজ

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত