সরেজমিন নিউজ

আইনি অযোগ্যতা নাকি আলটিমেটাম? কিশোরগঞ্জে বাতিল অ্যাশেজ-নোবেলের মেগা কনসার্ট

নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে বাতিল ঘোষণা করা হয়েছে কিশোরগঞ্জে আয়োজিত বহু প্রতীক্ষিত মেগা কনসার্টটি। আজ ১৯ আগস্ট (বুধবার) সন্ধ্যায় শহরের পুরাতন স্টেডিয়ামে জনপ্রিয় ব্যান্ড 'অ্যাশেজ' এবং সঙ্গীতশিল্পী নোবেল ম্যান-এর পারফর্ম করার কথা থাকলেও প্রশাসনিক নিষেধাজ্ঞা ও আলেম-ওলামাদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত আয়োজনটি স্থগিত হয়ে যায়।

কনসার্টটি বাতিলের মূল কারণ হিসেবে আয়োজক প্রতিষ্ঠানের আইনি অনিয়মের কথা জানিয়েছে জেলা প্রশাসন। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ইশতিয়াক ইমন জানান, "আলিশান রেস্টুরেন্ট নামে যে হোটেলের উদ্যোগে কনসার্টের আয়োজন করা হয়েছিল, এটি কোনো নিবন্ধিত হোটেল নয়। যাদের কোনো নিবন্ধনই নেই, তাদের এ ধরনের কনসার্ট আয়োজনেরও সুযোগ নেই।

এর আগে গত ১৭ আগস্ট শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে কনসার্টটি বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করে 'ইমাম-উলামা পরিষদ'। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রকাশ্যে এ ধরণের আয়োজন 'আল্লাহর আজাব' ডেকে আনে। এছাড়া শরীয়াহ নীতিমালা না মানলে পরিস্থিতি ঘোলাটে হতে পারে বলেও সতর্ক করা হয়। কনসার্ট বন্ধ না হলে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলেন সংগঠনটির কিশোরগঞ্জ জেলার সভাপতি মাওলানা শফীকুর রহমান জালালাবাদী এবং সাধারণ সম্পাদক মুফতী আবুল বাশার।

আয়োজনটি ঘিরে দর্শকদের মাঝে প্রবল উৎসাহ ছিল। এমনকি গতকাল রাতেও জনপ্রিয় ব্যান্ড 'অ্যাশেজ' তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে কিশোরগঞ্জে গান পরিবেশনের বার্তা নিশ্চিত করেছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা। এদিকে কনসার্ট বাতিলের খবর নিশ্চিত হওয়ার পর ইমাম-উলামা পরিষদের পক্ষ থেকে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আইনি অযোগ্যতা নাকি আলটিমেটাম? কিশোরগঞ্জে বাতিল অ্যাশেজ-নোবেলের মেগা কনসার্ট

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে বাতিল ঘোষণা করা হয়েছে কিশোরগঞ্জে আয়োজিত বহু প্রতীক্ষিত মেগা কনসার্টটি। আজ ১৯ আগস্ট (বুধবার) সন্ধ্যায় শহরের পুরাতন স্টেডিয়ামে জনপ্রিয় ব্যান্ড 'অ্যাশেজ' এবং সঙ্গীতশিল্পী নোবেল ম্যান-এর পারফর্ম করার কথা থাকলেও প্রশাসনিক নিষেধাজ্ঞা ও আলেম-ওলামাদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত আয়োজনটি স্থগিত হয়ে যায়।

কনসার্টটি বাতিলের মূল কারণ হিসেবে আয়োজক প্রতিষ্ঠানের আইনি অনিয়মের কথা জানিয়েছে জেলা প্রশাসন। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ইশতিয়াক ইমন জানান, "আলিশান রেস্টুরেন্ট নামে যে হোটেলের উদ্যোগে কনসার্টের আয়োজন করা হয়েছিল, এটি কোনো নিবন্ধিত হোটেল নয়। যাদের কোনো নিবন্ধনই নেই, তাদের এ ধরনের কনসার্ট আয়োজনেরও সুযোগ নেই।

এর আগে গত ১৭ আগস্ট শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে কনসার্টটি বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করে 'ইমাম-উলামা পরিষদ'। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রকাশ্যে এ ধরণের আয়োজন 'আল্লাহর আজাব' ডেকে আনে। এছাড়া শরীয়াহ নীতিমালা না মানলে পরিস্থিতি ঘোলাটে হতে পারে বলেও সতর্ক করা হয়। কনসার্ট বন্ধ না হলে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলেন সংগঠনটির কিশোরগঞ্জ জেলার সভাপতি মাওলানা শফীকুর রহমান জালালাবাদী এবং সাধারণ সম্পাদক মুফতী আবুল বাশার।

আয়োজনটি ঘিরে দর্শকদের মাঝে প্রবল উৎসাহ ছিল। এমনকি গতকাল রাতেও জনপ্রিয় ব্যান্ড 'অ্যাশেজ' তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে কিশোরগঞ্জে গান পরিবেশনের বার্তা নিশ্চিত করেছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা। এদিকে কনসার্ট বাতিলের খবর নিশ্চিত হওয়ার পর ইমাম-উলামা পরিষদের পক্ষ থেকে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

সরেজমিন নিউজ

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত