চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। মামলার তদন্ত সংস্থা সিআইডি আসামি ডনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড অনুমোদন করেন।
তদন্তকারী কর্মকর্তাদের মতে, ডনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে দেশের আলোচিত এই মামলার নেপথ্য রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যেতে পারে। এছাড়া অন্যান্য আসামিদের অবস্থান চিহ্নিত করা এবং ইমিগ্রেশন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অভিযুক্ত বিদেশে পালানোর চেষ্টা কেন ও কার সহায়তায় করেছিলেন, সেসব বিষয় জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এর আগে সকালে ডনকে কড়া নিরাপত্তায় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে সালমান শাহের অনুরাগী ও ভক্তরা বানের হাতে আসামিদের বিচার এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
উল্লেখ্য, গত ৯ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে আটক করে পুলিশ। ১৯৯৬ সালে সংঘটিত এই ঘটনার বিষয়ে দীর্ঘ আইনি জটিলতা শেষে সম্প্রতি আদালত এটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপরের দিনই সালমান শাহের পরিবারের পক্ষ থেকে তৎকালীন স্ত্রী সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই ও ডনসহ ১১ জনকে অভিযুক্ত করে রমনা থানায় মামলাটি দায়ের করা হয়।
.png)
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন