Dhaka , সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম :
‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার

দ্রুত নির্বাচন সম্পন্ন করার আহ্বান খালেদা জিয়ার

  • Reporter Name
  • প্রকাশ : ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • 0

দ্রুত নির্বাচন চান খালেদা জিয়া

নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ

ন্যূনতম সংস্কারেরই সীমাবদ্ধ থেকে দ্রুত নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবার জন্য সবার কাছে গ্রহণযোগ্য দ্রুত নির্বাচন সম্পন্ন করার তাগিদ দেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে দলটির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

দেশ আজ সংকটময় সময় অতিক্রম করছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, “আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসক বিদায় নিয়েছে। একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা হলো, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা।”

তিনি ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন, সম্প্রতি জুলাই-আগস্টে ফ্যাসিবাদের ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন, তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও সবসময় আপনাদের পাশেই আছি।”

খালেদা জিয়া আরও বলেন, “দীর্ঘ ১৫ বছর ধরে গণতন্ত্রের জন্য এবং আমার মুক্তির জন্য আপনারা নিরন্তর সংগ্রাম করেছেন। অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছেন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন, সোয়া লক্ষ মামলায় জড়িয়ে ন্যায় বিচারের জন্য আজও আদালতের বারান্দায় দাঁড়িয়ে আছেন। আপনাদের এই ত্যাগ শুধু দল নয়, এই জাতি চিরকাল স্মরণ রাখবে।”

তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে আমরা এগিয়ে যাব। আমাদের লক্ষ্য হলো একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা।”

খালেদা জিয়া তাঁর বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, “আমাদের সংগ্রাম এখনও শেষ হয়নি। আমরা আমাদের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব।”

এর আগে একই অনুষ্ঠানে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ-সংশয় বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের নিরপেক্ষতা অপরিহার্য হলেও তা নিয়ে জনগণের আস্থা কমছে।

তারেক রহমান বলেন, প্রধান উপদেষ্টার কিছু বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও অন্য উপদেষ্টাদের বিভ্রান্তিমূলক মন্তব্য গণতন্ত্রকামী জনগণকে হতাশ করছে। তিনি বলেন, বিএনপিসহ গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে নিঃশর্ত সমর্থন দিলেও সরকার এখনো সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা করতে পারেনি। এতে করে জনমনে সন্দেহ-সংশয় বাড়ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা

দ্রুত নির্বাচন সম্পন্ন করার আহ্বান খালেদা জিয়ার

প্রকাশ : ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫